বার্তা সংস্থা আবনা : বিশ্বে বৈজ্ঞানিক প্রকাশনা ও গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে ইরান এখন ১৬তম অবস্থানে পৌঁছেছে। কানাডার গবেষণা প্রতিষ্ঠান সায়েন্স-মেট্রিক্স'র এক রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে।
সায়েন্স-মেট্রিক্স'র রিপোর্টে বলা হয়েছে- বৈজ্ঞানিক উত্পাদন প্রবৃদ্ধির ক্ষেত্রে ইরান এ বছর প্রথম অবস্থানে রয়েছে। তেহরানের প্রবৃদ্ধি সূচক বেড়েছে ১৪.৪ যা ২০০৯ সালের বিশ্ব গড় প্রবৃদ্ধির চেয়ে ১১ গুণ বেশি।
এ রিপোর্ট প্রকাশের পর ইরানের শীর্ষ বিজ্ঞানী ও গবেষকদেরকে গতকাল পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনের বহু বিজ্ঞানী এবং গবেষক উস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মুহাম্মাদ রেজা রাহিমি।
ইরানকে যখন বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দূরে রাখার জন্য একঘরে করতে পশ্চিামারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তখন এ সফলতার খবর এল। আমেরিকা ও পাশ্চাত্যের আরো কয়েকটি দেশের নানামুখী নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের বিজ্ঞানীদের নিরুত্সাহিত করা যায়নি।
ইরান এ মুহূর্তে নরওয়ে ও সুইডেনের মতো দেশের চেয়ে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০১৭ সালের মধ্যে কানাডাকে ছাড়িয়ে যাবে।
ইরান বিজ্ঞান গবেষণায় যেসব ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করেছে তার মধ্যে রয়েছে পদার্থবিদ্যা, জনস্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং, রসায়ন ও গণিত। এ ছাড়া, স্টেম সেল এবং ন্যানো-টেকনোলজি গবেষণায় ইরান বিরাট সফলতা অর্জন করেছে।#রেডিও তেহরান